মোছাঃ জোসনা খাতুন, কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আওতাধীন কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা।
পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রটিতে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।
এই কেন্দ্রটিতে কচাকাটা থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সকাল থেকেই পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্রের আশপাশে প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন এবং সবার প্রত্যাশা, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে বলে তাদের আশা।
দৈনিক চেতনার কন্ঠ