ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নূর মোহাম্মদ 
পলাশ (নরসিংদী) প্রতিনিধি: 

নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজুর রহমান উপজেলার সানেরবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ওই কিশোরী তাঁর বান্ধবীর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে ফিরছিল। পথে অর্জুন বাদশা ও হাফিজুর রহমান তাঁর পথরোধ করেন এবং তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তাঁরা পালিয়ে যান।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ আজ ভোরে অভিযান চালিয়ে হাফিজুরকে গ্রেপ্তার করে।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি