মান্দায় সড়ক পাকাকরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
(নওগাঁ): প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় সড়ক পাকাকরণ কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।রবিবার (১২ এপ্রিল) বালুবাজার মোড় থেকে হাটোর স্কুল মাঠ পর্যন্ত সড়কের হাটোইর স্কুল সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। শুরু থেকেই কাজের যথাযথ তদারকি না থাকায় ঠিকাদার ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।তারা দ্রুত কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে অনিয়ম বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।অভিযোগ অস্বীকার করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেসার্স আকলিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কাজ তদারকির দায়িত্বে থাকা ঠিকাদার মনিরুজ্জামান বলেন, নির্ধারিত সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, তবে উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে কাজ চলছে।তিনি আরও বলেন, এলাকার একটি মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলছে।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম জানান, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে বলে তাদের জানা আছে। এরপরও অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চেতনার কন্ঠ
কমেন্ট বক্স