ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
জয়পুরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


 মো:মোশারফ সরকার,বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামের আশুরা (৩৫) নামে এক নারীর মরদেহ পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং মোঃ মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার পর থেকেই বাবলু পলাতক থাকলেও আজ তাকে গ্রেপ্তারে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক