ঢাকা | বঙ্গাব্দ

মিথ্যাচারের অভিযোগে মুফতি রেজওয়ান রফিকীকে এক লক্ষ টাকা পুরস্কারের চ্যালেঞ্জ সাবেক অধ্যক্ষের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
মিথ্যাচারের অভিযোগে মুফতি রেজওয়ান রফিকীকে এক লক্ষ টাকা পুরস্কারের চ্যালেঞ্জ সাবেক অধ্যক্ষের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
 
নিজস্ব প্রতিবেদক | চন্দ্রগঞ্জ

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী (রহ.)-এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ. এইচ. এম আবদুল হাই। একইসঙ্গে তিনি এই অভিযোগ প্রমাণ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।সম্প্রতি মুফতি রেজওয়ান রফিকী তার ফেসবুক আইডিতে একটি পোস্টে দাবি করেন যে, মাওলানা মওদূদী (রহ.) হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে তিনটি ভুলের কথা উল্লেখ করেছেন। তিনি মওদূদী (রহ.)-কে কুরআন-সুন্নাহ ও আরবি ভাষা সম্পর্কে ‘জাহেল’ হিসেবেও অভিহিত করেন।
এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে সাবেক অধ্যক্ষ এ. এইচ. এম আবদুল হাই এক বিবৃতিতে বলেন, "মুফতি রেজওয়ান রফিকীর এই অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ইতিহাসের এক নিকৃষ্টতম মিথ্যাচার। মাওলানা মওদূদী (রহ.) আম্বিয়া কেরামদের নিষ্পাপ হওয়ার বিষয়ে আপসহীন ছিলেন।"নিজের দাবির সপক্ষে তিনি বেশ কিছু যুক্তি উপস্থাপন করেন:• হাদিসের উদ্ধৃতি: তিনি বলেন, সহিহ বুখারীতে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে ইব্রাহিম (আ.)-এর তিনটি প্রসঙ্গের কথা এসেছে। মওদূদী (রহ.) মূলত সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা করেছেন।
• তাফহীমুল কুরআনের প্রমাণ: সুরা আম্বিয়ার ৬৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় ‘তাফহীমুল কুরআন’-এর ৫৯ ও ৬০ নম্বর টীকা উল্লেখ করে তিনি বলেন, মওদূদী (রহ.) সেখানে স্পষ্ট করেছেন যে— ইব্রাহিম (আ.)-এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত ইসরাইলি বর্ণনা। তিনি প্রমাণ করেছেন যে, হযরত ইব্রাহিম (আ.) সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন।
• আম্বিয়াদের নিষ্পাপত্ব: আব্দুল হাই সাহেব আরও বলে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে রহনপুর ইউনিয়নবাসীকে শু