ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ‘মিথ্যা প্রোপাগান্ডা’র প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
মান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ‘মিথ্যা প্রোপাগান্ডা’র প্রতিবাদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নওগাঁর মান্দা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা ছাত্রদল নেতা রিসালাত ই সাজিদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে অংশ নেন টেক্সটাইল বিষয়ক সাধারণ সম্পাদক মাহিন ইসলামসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।মিছিলে আরও উপস্থিত ছিলেন মান্দা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অমিত, ছাত্রদল নেতা অনিক আহমেদ, নিরব, শুভ, জাকারিয়া, মুস্তাকিম মোল্লা, আরিফ, নাহিদ হাসান ও মুদ্দাসিরসহ অনেকে।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে বাবুল চৌধুরী, বিশ্বজিৎ, বেলাল ও বাদল পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এর প্রতিবাদে ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় নেতাকর্মীরা মিথ্যা তথ্য প্রচার বন্ধের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা