ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
রাজশাহীতে দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা-স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে ১,৫০০ পিস ইয়াবাসহ শাপলা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ মার্চ) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাপলার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার পরিহিত পায়জামার ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাপলা খাতুন ও তার স্বামী রাসেলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ