দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় ৩০ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন সমাজসেবী জনাব সালাউদ্দিন আলমগীর রাসেল। তার এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এই সহায়তাকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী মাহমুদ শরিফ। তিনি তার আবেদনে বলেন, প্রতিদিন তার কম্পিউটার দোকানে এমন অনেক মানুষ আসেন, যারা অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। অনেকের হাতে পুরোনো প্রেসক্রিপশন থাকলেও নতুন চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই।
তিনি আরও জানান, কিডনি রোগ, ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত অসংখ্য মানুষ অর্থ সংকটে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন বাস্তবতায় তিনি সালাউদ্দিন আলমগীর রাসেলের প্রতি সহায়তার পরিমাণ ৫০ লক্ষ টাকায় উন্নীত করার বিনীত অনুরোধ জানান।
একই সঙ্গে তিনি প্রস্তাব করেন, যাদের পূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না, তাদেরও অন্তত সামান্য অর্থ সহায়তা প্রদান করা হলে তা তাদের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অসংখ্য অসহায় মানুষ নতুন করে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবে এবং তাদের জীবনে আশার আলো ফিরে আসবে।
দৈনিক চেতনার কন্ঠ