জাওয়ান উদ্দিন,
কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পবিত্র [ঈদুল ফিতর উপলক্ষে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয় আজ বুধবার সকালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই চাল ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো কার্ডধারী পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঈদের উপহার হিসেবে পবিত্র ঈদের আনন্দ ভাগ করে নিতে এই খাদ্য সহায়তা প্রদান করা
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা খাদ্য অফিসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল নিতে আসা এক উপকারভোগী জানান, "ঈদের আগে বিনামূল্যে চাল পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এতে আমরা সুন্দরভাবে ঈদ কাটাতে পারব।
উল্লেখ্য, পবিত্র ঈদ উপলক্ষে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের চাল বিতরন করা হয়।কাল থেকে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ড গুলোতে বিতরণ করা হবে
দৈনিক চেতনার কন্ঠ