মোঃ জুনাইদ আল হাবিব স্টাফ রিপোর্টার
ফোন: 01608783515
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ভোরের বিশেষ অভিযানে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে0।
মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই উজ্জ্বল মিয়া ও এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার দত্তপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে তাদের নিজ বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আতিকুল ইসলাম (৪২) ওরফে আবু, পিতা মৃত আবুল হাসেম এবং মোঃ হাফিজুল ইসলাম (৫০), পিতা আলী নেওয়াজ খাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এসআই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”
দৈনিক চেতনার কন্ঠ