স্টাফ রিপোর্টার :
আজ ০৫ মার্চ, রোজ বৃহস্পতিবার ২০২৬ মাদারীপুর জেলা রাজৈর উপজেলাধীন টেকেরহাট আই কেয়ার চক্ষু হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মোঃ শোয়েব আখতার।
এ সময় আই কেয়ার হাসপাতালের লাইসেন্স ও যথাযথ সেটআপ ছাড়াই হাসপাতাল পরিচালনা ও মেডিকেল এসিস্ট্যান্ট দিয়ে চেম্বার পরিচালনা সহ রোগীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেবা প্রদান করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯* অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির।
এছাড়াও টেকেরহাট আই কেয়ার হাসপাতালটি *সিলগালা* করে দেওয়া হয়।
বিভিন্ন সুত্রে জানা যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির জানান অনেক দিন যাবৎ টেকেরহাট আই কেয়ার হাসপাতালে অনিয়ম এর খবর আমরা বিভিন্ন লোক মারফত জানতে পারি তার সূত্র ধরে আমরা সরজমিনে গিয়ে তার সত্যতা প্রমাণ পায়, এবং মোবাইল কোর্টের মাধ্যমে আই কেয়ার হাসপাতালের কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ