ঢাকা | বঙ্গাব্দ

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে: কচুয়ায় শিক্ষামন্ত্রী মিলন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে: কচুয়ায় শিক্ষামন্ত্রী মিলন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728



মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর):

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক যদি যথাযথ অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, “আপনারা গণমাধ্যমকর্মীরা জাতির দর্পণ। বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাদের জন্য সহজ হবে।”

শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সময়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়ায় এ খাতে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। তবে আগামী দুই থেকে চার মাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে কারিগরি শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।

সভায় উপস্থিত স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষক নিয়োগ বিষয়ে গৃহীত উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!

দৈনিক তরুণ কণ্ঠ’-এর ওয়েবসাইট হ্যাক!!